প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
ভোলায় ২০ কেজি গাঁজা সহ আটক-১
নুরনবী সরকার, ভোলা ||
কোষ্ট গার্ড বেইস ভোলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মেঘনা নদিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে ১৫ মে ২০২৬ শুক্রবার দুপুর ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃত ব্যক্তির নাম মোঃ শরিফুল ইসলাম (২০) পিতাঃ মোঃ ফরিদ মিয়া গ্রামঃ রাজেন্দ্রপুর, ৭নং ওয়ার্ড, পোস্টঃ উজিরপুর, থানাঃ চৌদ্দগ্রাম, জেলাঃ কুমিল্লা।জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই