প্রিন্ট এর তারিখ : ১৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
বরুড়ায় ১৫০০ মিটার গ্রামীণ রাস্তার এইচবিবি কাজের উদ্বোধন
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৫০০ মিটার মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের উদ্বোধন করেন।উপজেলার গালিমপুর, শিলমুড়ী দক্ষিণ ও ভবানীপুর ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তাগুলোকে টেকসই ও যাতায়াত উপযোগী করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু ও সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই