প্রিন্ট এর তারিখ : ২০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে আগুনে পুড়িয়ে হত্যায় জড়িত প্রধান আসামী’ গ্রেফতার
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে মাদকের বিরোধের জের ধরে তৃতীয় লিঙ্গের একজনকে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার প্রধান আসামি জহিরুল ইসলাম আপনকে কুমিল্লা র্যাব অভিযান চালিয়ে গত ১৮ মে সোমবার রাতে গ্রেফতার করে। র্যাব-১১ সিপিসি-২ ও র্যাব-৬, সিপিসি-১ এর যৌথ বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাধীর ভোমরা এলাকা হতে গ্রেফতার করে।র্যাব সূত্র জানায় গত ১৩ মে সকাল অনুমান ১০ টায় কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে তৃতীয় লিঙ্গের একজনকে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে পোড়ানোর ঘটনা ঘটে| প্রাথমিকভাবে জানা যায়, গত ১৩ মে উপজেলার বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ভিকটিম এনামুল হক শিশির ওরফে মাহি (২৯) ও আসামীদের থাকার ঘরে আসামীরা ভিকটিম এর হাত-পা বেঁধে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়| এসময় ভিকটিমের আত্নচিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়| কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে| সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে বিকাল ৫ টায় ভিকটিম মৃত্যুবরণ করে| উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দয়ের করেন করেন ১৭ মে রাতে, যার মামলা নং-২৬।আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে|তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে সোমবার রাত সাড়ে ১১ টায় র্যাব-১১ সিপিসি-২ ও র্যাব-৬, সিপিসি-১ এর যৌথ বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত প্রধান আসামী জহির ইসলাম আপম ওরফে জহির হিজড়া (৪৬), পিতা- মৃত জাফর আলী, মাতা-মাজেদা বেগম ওরফে মানেজা বেগম, গ্রাম - রামপাল, ময়নামতি ইউনিয়ন। বর্তমান অবস্থান উপজেলা বুড়িচং বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারী টিনসেড আবাসন।র্যাব আরও জানায় প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম এনামুল হক শিশির মাহি (২৯) ও আসামীরা সকলেই তৃতীয় লিঙ্গের এবং তারা দীর্ঘদিন যাবত একই সাথে বসবাস করে আসছিল| তারা সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং মাদকের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলমান ছিল| উক্ত বিরোধের জেরে গত ১৩ মে এ ঘটনা ঘটে। আটক আসামী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই