প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
বরুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার রুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ মে) বুধবার সকাল ১০ টার দিকে বরুড়া ফায়ার সার্ভিস ষ্টেশেন প্রাঙ্গনে এ ফায়ার সার্ভিস সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াছ আহমদ। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানুষের জান-মাল রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এবং সচেতনতাই পারে জীবন ও সম্পদ রক্ষা করতে।উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মী ও কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষকে অগ্নিকাণ্ড প্রতিরোধ, আগুন লাগলে করণীয়, প্রাথমিক চিকিৎসা এবং বিভিন্ন জরুরি উদ্ধার অভিযান সম্পর্কে ব্যবহারিক প্রদর্শনী ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।এবারের ফায়ার সার্ভিস সপ্তাহের মূল প্রতিপাদ্য ও সচেতনতামূলক স্লোগান নির্ধারণ করা হয়েছে— “আগুন লাগলে নয়, সচেতন হলে বাঁচবে জীবন” । যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সার্বক্ষণিক হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অধিকতর তদন্তের জন্য রিমান্ড চাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই