প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
পশুর চামড়া সংরক্ষণ ও সরকারি বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফয়জুল ইসলাম পলাশ ||
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বরুড়ায় পশুর চামড়া সংরক্ষণ ও সরকারি বিধিমালা বিষয়ক এক বিশেষ প্রস্তুতিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে (রবিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণে বক্তারা পবিত্র ঈদুল আজহায় যত্রতত্র পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে পশু জবাই এবং চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন। একই সাথে পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত বিধিমালা মেনে বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করা হয়। চামড়া পাচার রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, “পরিচ্ছন্নতা বজায় রেখে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে, এতে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।” সঠিকভাবে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি চামড়ার গুণগত মানও ভালো থাকবে বলে প্রশিক্ষণে বক্তারা উল্লেখ করেন।উপজেলা প্রশাসনের এই প্রস্তুতিমূলক প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কওমি মাদ্ররাসার প্রতিনিধি, স্থানীয় ইমাম, খাদিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই