প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মো: ওয়াহিদ , কিশোরগঞ্জ প্রতিনিধি ||
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার রক্ষার উদ্দেশ্যে রবিবার সকালে এ অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।অভিযানকালে একটি মনিহারি দোকানে পরিবেশ এবং মূল্য তালিকা প্রদর্শনের অনিয়মে ৩০০০ টাকা জরিমানা করা হয় এবং দুটি মিষ্টি দোকান থেকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে সহকারী পরিচালক শফিকুল ইসলাম ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “প্রতিটি দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং দোকান পরিচ্ছন্ন রাখতে হবে। এসব নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই