প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
কাণ্ডজ্ঞানহীন কর্মকর্তা
মোর্শেদা চৌধুরী এ্যানি ||
ক্ষমতার নেশায় ভুলে একি মানবতার ভাষা,অন্যায়ের পাল তুলে করে তারা মিথ্যা আশা।স্বার্থের অন্ধ চোখে যেন দেখে না সত্যপথ,নিরীহ মানুষ ভেবে বুকে তোলে দুঃখরথ!দুর্বৃত্তের ছায়াতে যে সু-বিচার করতে ডরায়,অসত্যের আগুন শেষে নিজ ঘরেই জ্বালায়।অভিশপ্তের দীর্ঘশ্বাস লাগবেই প্রাণের তীরে,মানুষের চোখের পানি ডাকে ধ্বংসাত্বক নীরে!যে ন্যায়কে বিকিয়ে দিলে লোভের অন্ধ কারে,ইতিহাস তার নাম লিখে ঠিক ঘৃণার দেয়ালে ।যে পাথরটা দিয়ে হীরা-পান্নাকে থেতলে দিলে,সেই পাথরটাই একদিন আঘাত হানবে বুকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই