প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের ছয় সন্তান
মো: মাঈন উদ্দিন মুন্সি , চাঁদপুর প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের ছয় নেতা স্থান পেয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি পদে- জিয়াউর রহমান জিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক- বিল্লাল হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, সহকারী সাংগঠনিক সম্পাদক -নাসির উদ্দিন সরকার শাওন, সহকারি প্রচার সম্পাদক- তারেকুর রহমান তারেক, সহকারি ক্রীড়া সম্পাদক -মেজবাহউদ্দিন মেজু। তাদেরকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ায় চাঁদপুরে সকল নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। চাঁদপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি'র নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই