প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
পাথরঘাটায় প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক সনাক্তকরণ ও হস্তক্ষেপ বিষয়ে অ্যাডভোকেসি সভা
মো: রিপন মিয়া, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ||
বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক হস্তক্ষেপ প্রক্রিয়া জোরদারকরণ বিষয়ক একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।লিলিয়ান ফন্ডসের আর্থিক সহায়তা এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD)-এর কারিগরি সহায়তায় সংগ্রাম কর্তৃক বাস্তবায়িত “EIEI” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিআরডিবিএ চেয়ারম্যান জনাব চৌধুরী মোহাম্মদ মাসুম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট, প্রেসক্লাব সভাপতি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় নাস্তা বিতরণ ও পরিচিতি পর্বের পর স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মাসুদ সিকদার, ডিরেক্টর ট্রেনিং এবং ফোকাল পারসন, EIEI প্রকল্প, সংগ্রাম। এরপর প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জনাব বিপ্লব ঠাকুর।অনুষ্ঠানে প্রকল্পের সাথে সম্পৃক্ত উপকারভোগীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। প্রতিবন্ধী শিশু আসাদুল্লাহর মা আকলিমা আক্তার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।পরে অতিথিবৃন্দ সভায় তাদের মূল্যবান মতামত প্রদান করেন। প্রধান অতিথি ডা. মো. আবুল ফাত্তাহ তাঁর বক্তব্যে প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক সনাক্তকরণ ও সঠিক সময়ে হস্তক্ষেপ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির সমাপনী বক্তব্যে জনাব চৌধুরী মোহাম্মদ মাসুম আলোচনার মূল সুপারিশসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠানে বলা হয়, সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই