প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
জলঢাকায় উন্মুক্ত বৈঠক: সরকারের উন্নয়ন কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি
মোঃ আবুল হাসেম, , স্টাফ রিপোর্টার ||
“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারী জেলা তথ্য অফিসের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে একটি উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়। ৯ জুন মঙ্গলবার নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের তহশিলদার পাড়া গ্রামে এই উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।২০২৫-২৬ অর্থবছরের মার্চ-জুন ২০২৬ কোয়ার্টারের অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন। তিনি তার বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং নারীদের জন্য পরিবহন সুবিধাসহ সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মোঃ হাফিজুর রহমান। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ পান এবং মতামত প্রদান করেন।অনুষ্ঠানটি অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত জনগণ সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা অর্জন করেন বলে আয়োজকরা জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই