প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
চান্দিনায় মাওলা আলী (আ.) এঁর অভিষেক দিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত
টি. আর. দিদার, , চান্দিনা (কুমিল্লা) ||
কুমিল্লার চান্দিনায় ঐতিহাসিক ১৮ জিলহজ মাওলা আলী (আ.) এঁর অভিষেক দিবস ও স্মরণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে চান্দিনা পৌরসভা সংলগ্ন দর্শন চর্চা কেন্দ্র থেকে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হারং, মহারং এবং উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে স্মরণ সভার উদ্বোধন করেন প্রধান অতিথি তরিকতে আহলে বাইত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ এর উপদেষ্টা মোস্তাফিজুর রহমান (মস্তান)। দিবসটি উপলক্ষ্যে ঈদে গাদির খুম এঁর উপর বিশেষ অনুষ্ঠান এবং কেক কাটা হয়। রাতে আলোচনা সভা ও সামা মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- দর্শন চর্চা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সারওয়ার আলম, মামুন খাঁন, মাওলানা আবুল হাশেম, এডভোকেট মোতালেব হোসেন মামুন, আব্দুস ছালাম, সিরাজুল ইসলাম, আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই