প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
বুড়িচংয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন৷ , বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে "স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুন)বুড়িচং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন।তিনি বক্তব্যে বলেন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনহার, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির আহামেদ,বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাসুম।কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক সবুজ, ।আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার সালাহ উদ্দিন, সহকারী প্রোগ্রামার উম্মে আয়মান কুলসুম, অফিস সহকারী কাম কম্পিউটার ফেরদৌসী আলম, অফিস সহকারী জসিম উদ্দিন, আবুল কালাম খান প্রমূখ।উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে ( বিদ্যালয় ১০টি কলেজ ৪ টি) মোট ১৪ প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এর মধ্যে ক্যাটগরিতে বা প্রদর্শনীতে প্রথম স্থান করে পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ, ২য় স্থান অর্জন করে বুড়িচং কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় । পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। শিক্ষার্থীদের সৃজনশীল ও ব্যতিক্রমী উপস্থাপনা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই