প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
গুলশান-বাড়িধারা লেকে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নিতে হবে... গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
স্টাফ রিপোর্টার ||
গুলশান-বাড়িধারা লেকে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নেয়া হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। রোববার গুলশান-বাড়িধারা লেকের সার্বিক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন। সভায় লেকের পানি দূষণ রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন, হাঁটার পথ ও বিনোদন সুবিধা বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।গুলশান-বাড়িধারা লেক শুধু একটি জলাশয় নয়, এটি রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লেককে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে গড়ে তোলা সম্ভব।সুন্দর, বাসযোগ্য ও পরিবেশবান্ধব ঢাকা গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই