প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
৫ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর বৈঠক
স্টাফ রিপোর্টার ||
দেশের ৫ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সচিবালয়ে কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের নেতৃত্বে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে দেশের পরিকল্পিত নগরায়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় মন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি আশা প্রকাশ করেন যে, নবগঠিত উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই