প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৯
প্রেস বিজ্ঞপ্তি ||
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১,৬৯,৮০,৩৩৫ (এক কোটি ঊনসত্তর লক্ষ আশি হাজার তিনশত পঁয়ত্রিশ) মিটার অবৈধ জাল, ৫,৩০২(পাঁচ হাজার তিনশত দুই) কেজি মাছ, ৩,০৫,০০০ (তিন লক্ষ পাঁচ হাজার) পিস চিংড়ি রেণু, ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) পিস রেণু পোনা, ৭১০ (সাতশত দশ) কেজি জেলীযুক্ত চিংড়ি, ২৪৬ (দুইশত ছেচল্লিশ) কেজি রং মিশ্রিত শিং মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৬(একশত ছেচল্লিশ)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০(দশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ১(এক)টি ড্রেজার জব্দ করা হয়।সাত দিনব্যাপী এই অভিযানে ১২৯(একশত ঊনত্রিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৩৭(সাঁইত্রিশ)টি মৎস্য আইন, ৮(আট)টি বেপরোয়া গতি আইন, ৫(পাঁচ)টি বালুমহাল, ২(দুই)টি মাদক, ৫(পাঁচ) টি অপমৃত্যু, ১(এক) টি ডাকাতি, ১(এক)টি অপহরণ এবং ১(এক) টি হত্যা মামলাসহ মোট ৬০ (ষাট)টি মামলা দায়ের করা হয় এবং ৯(নয়)টি মৃতদেহ উদ্ধার করা হয়। জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই