প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
১,৭০০-এর বেশি প্রতিনিধি নিয়ে শুরু দাভোসের গ্রীষ্মকালীন সম্মেলন
আন্তর্জাতিক: ||
গত মঙ্গলবার থেকে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১৭তম গ্রীষ্মকালীন দাভোস ফোরাম। বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম খাতের ১৭০০-রও বেশি বিশিষ্ট প্রতিনিধি তালিয়ানে একত্রিত হয়েছেন। তাঁরা যৌথভাবে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উচ্চ-মানের টেকসই উন্নয়নের নতুন পথ অন্বেষণ করবেন।এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হল—“বৃহৎ পরিসরে উদ্ভাবন”। তিন দিনব্যাপী এই ফোরামে কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন জ্বালানি, বায়োমেডিসিন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিশ্বের সম্মুখসারি ক্ষেত্রগুলোর ওপর বিশেষ আলোকপাত করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন সহযোগিতার এক নতুন রূপরেখা তৈরি করা হবে।ফোরাম চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও ফ্ল্যাগশিপ প্রতিবেদন প্রকাশ করা হবে; যার মধ্যে অন্যতম হলো ‘জ্বালানি রূপান্তর সূচক’ এবং ‘শীর্ষ দশ উদীয়মান প্রযুক্তি’।উল্লেখ্য, গ্রীষ্মকালীন দাভোস ফোরাম হলো বিশ্ব অর্থনৈতিক ফোরামের অন্যতম প্রধান একটি বার্ষিক আয়োজন। ২০০৭ সালে এর যাত্রা শুরু হওয়ার পর থেকে চীনের থিয়েনচিন এবং তালিয়ান এই দুটি শহরে পর্যায়ক্রমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছর নবমবারের মতো তালিয়ান শহর এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক ফোরাম আয়োজনের গৌরব অর্জন করল।সূত্র:শুয়েই-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই