প্রিন্ট এর তারিখ : ০১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
নামাজ পড়াতে যাওয়ার পথে সুবর্ণচরে প্রাণ গেল মডেল মসজিদ খতিবের
মোহাম্মদ ছানা উল্যাহ, , নোয়াখালী ||
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেলে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে মসজিদের এক খতিবের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে এবং উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গবার দিবাগত রাতে এলাকায় প্রচুর বৃষ্টি হয়। মাকছুদ ফজরের নামাজ পড়ানোর জন্য বয়ারচর শশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভোর ৪টার দিকে উপজেলা মডেল মসজিদে নামাজ পড়াতে আসতেছিলেন। যাত্রা পথে তিনি চরবাটা ইউনিয়নের তোতার বাজার এলাকায় পৌঁছলে মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোটরসাইকেল থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই