প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ
মো: মমিন উল্লাহ ভূঁইয়া, বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি ||
বরুড়ায় সামাজিক সংগঠন রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।৮ই জুলাই বুধবার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সভাপতি আবু রিয়াজ নূরু উদ্দিন খন্দকার স্বপনের পরিচালনায় কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহসভাপতি সৈয়দ আবুল হাসেম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সৌদি আরব শাখার সভাপতি গাজী মুস্তফা কামাল, সিঙ্গাপুর শাখার সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া, সৌদি আরব শাখার সদস্য জিয়া উদ্দিন সহ বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।সার্বিক ব্যবস্থাপনায় বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামূল হক।উল্লেখ্য বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থী উপস্থিত গন্যমান্য ব্যাক্তিদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করে বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই