প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
বর্ষা
লায়ন মোঃ গনি মিয়া বাবুল ||
বর্ষা মানেই তো মেঘ আর বৃষ্টিনব নব উদ্দীপনায় নতুন নতুন সৃষ্টি,আকাশে বাতাসে জলাশয়ে ভেসে ভেসেঅপরুপ সৌন্দর্য নিয়ে বর্ষা আসে।বর্ষা মানেই তো খিচুড়ির আয়োজনশান্তি আনে প্রাণে আনন্দের জাগরণইলিশ না হোক শর্ষের তেলে আলুভর্তাশিশুর মনে জাগে বর্ষার উচ্ছলতা।বর্ষা মানেই তো কদম ফুলআমরা চিনতে করবো না ভুল,বেলি বকুল হাসনাহেনা ফুলের ঘ্রাণেআনন্দের জোয়ার আসে সকল প্রাণে।বর্ষা মানেই তো মেঘে ঢাকা আকাশভেজা ভেজা আবহে স্নিগ্ধ বাতাস,চারদিক মুখরিত গুরুগুরু গর্জনআকাশের বুক চিরে রাতদিন বর্ষন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই