প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের
ঝিনাইদহ প্রতিনিধি ||
শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. আতিকুর রহমান|শনিবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বায়িত্বশীল সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন|তিনি বলেন, ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরী সাড়ে ১২ হাজার টাকা করা হয়| কিন্তু এই টাকা দিয়ে একটি পরিবার কিভাবে চলবে|বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের সাথে বৈষম্যহীন আচরণ করতে হবে জানিয়ে আতিকুর রহমান শ্রমিকদের জন্য বাধ্যতামুলক রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান|সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ: সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা শাখার সভাপতি হারুন-উর-রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই