প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা
মো: রায়হান আলী , নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।রোববার (তারিখ) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।আদালত সূত্রে জানা যায়, আবাদপুকুর বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল ও কারেন্ট জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল ও ১১টি রিং জাল, মোট প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।এ সময় নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা (৫০) ও মাহাবুব আলম (৩৫)-কে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং অবৈধ জাল বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই