প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
বরুড়ায় র্যামিট্যান্স যোদ্বার গাছের চারা বিতরণ
মোঃ ইলিয়াছ আহমদ,, বরুড়া ||
কুমিল্লার বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ে তিনশত শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। সাংবাদিক ইকরামুল হক এর পরিচালনায় এদিন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, বরুড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিসিআইসির সাবেক জিএম মোঃ ফারুকুল ইসলাম, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহসভাপতি সৈয়দ আবুল হাসেম, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লক্ষী রাণী, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সিঙ্গাপুর শাখার সদস্য মোঃ আনোয়ার হোসেন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া, সাংবাদিক মোঃ শাহ আলম, মাষ্টার খোরশেদ আলম, মাষ্টার রুহুল আমিন, মাষ্টার বাবু অসীম কুমার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।এদিন তিন শত শিক্ষার্থীর মাজে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে এবং বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই