প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
বড় ঘোষণা তারেক রহমানের: আগামী জুনেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড
নিজস্ব প্রতিনিধি। ||
আগামী জুন মাসের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে এই কর্মসূচি সম্প্রসারণ করে আগামী পাঁচ বছরে ৪ কোটি পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা।সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করতে পারলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্য ফ্যামিলি কার্ড পাবেন। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারী সদস্যদের এই কর্মসূচির আওতায় আনা হবে।তারেক রহমান বলেন, “জনগণ যতদিন বিএনপির পাশে থাকবে, ততদিন দেশের স্বার্থে কোনো বাধাকেই পরোয়া না করে কাজ করে যাবে বিএনপি।”শিক্ষাখাত নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগও বাড়ানো হবে বলে জানান তিনি।এর আগে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই