প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে আবুল হাশেম
স্টাফ রিপোর্টার। ||
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত মো. আক্তারুজ্জামান সরকার ও এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে আট সদস্যবিশিষ্ট নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে।যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গনি ভূঁইয়া এবং সুফিয়া বেগম।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল বা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।দলীয় সূত্র বলছে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই