প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য মনোনিত হয়েছেন দুই এমপি
মো: মাঈন উদ্দিন মুন্সি , চাঁদপুর প্রতিনিধি ||
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য মনোনিত হয়েছেন দুই এমপি। তারা হলেন, শেখ ফরিদ আহমদ মানিক এমপি ও আলহাজ্ব জালাল উদ্দিন এমপি।দুইজন সংসদ সদস্য কে মনোনয়ন দিয়েছেন স্পিকার। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা ১ থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ ১৮(১) (ঙ) ধারা মোতাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে তারা হলেন শেখ ফরিদ আহমদ মানিক চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য এবং চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন ।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তফী স্বাক্ষরিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর কাছে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই