প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ঝিনাইদহের গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবীতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি ||
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসুচির আয়োজন করে স্থানীয়রা। সেসময় ব্যানার ফেস্টুন নিয়ে শৈলকূপা উপজেলার ৬ টি ইউনিয়নের কয়েক'শ মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা ও পৌরসভা গঠন করলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা সহজ হবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই