প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ
ফয়জুল ইসলাম পলাশ ||
বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক মোঃ কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধাক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ মিজানূর রহমান জাফরী, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, শিলমুড়ী উঃ ইউনিয়ন পরিষদের সদস্য গাজী মুহাম্মদ ওয়াহেদ আলী, শিলমুড়ী উঃ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল বারী, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া বাবুল সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এদিন দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বনজ ও ঔষধী বৃক্ষ বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই