প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
পাথরঘাটায় দুই সাংবাদিকের মা ইন্তেকাল
মো: রিপন মিয়া, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ||
পাথরঘাটা মডেল প্রেসক্লাবের দুই সাংবাদিকের মমতাময়ী মাতা একই দিনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।জানা গেছে, দৈনিক যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি ও পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলামের মমতাময়ী মা সোমবার রাত সাড়ে ৩টার দিকে ইন্তেকাল করেন। মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১১:০০টায় তাঁর গ্রামের বাড়ি বাদুরতলা বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে দৈনিক আমার বার্তা ও দৈনিক শিক্ষার প্রতিনিধি এবং পাথরঘাটা মডেল প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক রাসেল কলামুনের মমতাময়ী মা মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেন। মরহুমার জানাজার নামাজ বাদ আসর তাঁর নিজ বাড়ি কাঁঠালতলীতে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পাথরঘাটা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই