প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
ভূমি দস্যুদের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর হামলা: দোষীদের গ্রেফতারের দাবি
স্টাফ রিপোর্টার ||
রাজধানীর মোহাম্মদপুরে এক প্রবাসীর বাড়ি দখলের সুপরিকল্পিত চক্রান্তের ঘটনায় ভূমি দস্যুদের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায়, সাংবাদিক দের উপর দিবালোকে ভয়ঙ্কর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা প্রেসক্লাব। জানা গেছে, পাক্ষিক অপরাধ জগত ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার অনুসন্ধানী টিমের সদস্য শাহিন আলম আশিক (বিশেষ প্রতিনিধি), আবুল কালাম আজাদ, মেজর (অব.) মিজান, কবির হোসেন, কার্জন আরিফ এবং ফটোগ্রাফার রায়হান প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ, ক্যাশিয়ার ও দারোয়ানের ওপর হামলার ঘটনার সত্যতা যাচাই যাচাই করে সংবাদ প্রকাশ করায় মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া ও মো. রেজাউল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের গাড়িটি পরিকল্পিতভাবে ভাঙচুর চালায়। এতে সাংবাদিকরা প্রাণনাশের হুমকির মুখে পড়েন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হন। এ ঘটনায় ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এক যৌথ বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং নিহত দুই সাংবাদিকের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ ঘটনায় ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে তারা যেন নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের ওপর যে কোনো হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই