প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
বড়গাছীতে 'রাফাহ ভলেন্টিয়ার অর্গানাইজেশন'-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মো: বিশাল উদ্দিন , পবা (রাজশাহী) প্রতিনিধি ||
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সামাজিক সংগঠন 'রাফাহ ভলেন্টিয়ার অর্গানাইজেশন'-এর উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বড়গাছী ইউনিয়নের মাধবপুর গ্রামের দাওকান্দি রোড সংলগ্ন এলাকায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা এই গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করেন।অনুষ্ঠানে 'রাফাহ ভলেন্টিয়ার অর্গানাইজেশন'-এর সভাপতি মেহেদী হাসান বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, "বৃক্ষরোপণ কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতও বটে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'কোনো মুসলিম যদি একটি বৃক্ষ রোপণ করে আর তা থেকে কোনো মানুষ বা পশু-পাখি আহার করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।' পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরকালের পুণ্য অর্জনে আমাদের প্রত্যেকেরই বেশি করে গাছ লাগানো উচিত।"তিনি আরও বলেন "পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ ও বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তুলতে প্রতিটি তরুণের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তা যত্নসহকারে বড় করে তোলা। রাফাহ ভলেন্টিয়ার অর্গানাইজেশন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।"কর্মসূচিতে অর্গানাইজেশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ হাতে গাছের চারা রোপণ করেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন: মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সাদেক সরকার, মোঃ হোসাইন হাসান, মোঃ হাতেম সিকদার, মোঃ আব্দুল্লাহ আলী, মোঃ ফেরদৌস আলী, মোঃ রুহুল আমিন, মোঃ সারওয়ার রাব্বি।অনুষ্ঠান শেষে একটি সুন্দর, সবুজ ও টেকসই পৃথিবী গড়ার প্রত্যয়ে সকল সদস্য একত্রিত হয়ে বৃক্ষরোপণ অভিযান সফলভাবে সম্পন্ন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই