প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
অপরাধ অনুসন্ধান পত্রিকা’র উদ্যোগে জাঁকজমকপূর্ণ ফল উৎসব অনুষ্ঠিত
ফয়জুল ইসলাম পলাশ ||
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘অপরাধী অনুসন্ধান পত্রিকা’র উদ্যোগে আয়োজিত হলো মৌসুমী ফল উৎসব। দেশীয় ফলের সান্নিধ্যে পত্রিকা পরিবারের সকল সদস্য ও কলাকুশলীদের মাঝে এক প্রীতিময় মেলবন্ধন গড়ে তুলতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান রূপকার হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কাজল। এছাড়া পত্রিকার সার্বিক দিকনির্দেশনা ও আইনগত সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আইন উপদেষ্টা এডভোকেট এম আর তোফায়েল এবং এডভোকেট মোঃ সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের শোভা বর্ধন করেন।উৎসবে জ্যৈষ্ঠ ও আষাঢ়ের রসে ভরা দেশীয় আম, কাঁঠাল, জাম, লিচুসহ নানা পদের মৌসুমী ফলের পসরা সাজানো হয়। সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কাজল তাঁর বক্তব্যে বলেন, "সংবাদ পরিবেশনের ব্যস্ততার মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা এবং পত্রিকা পরিবারের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতেই আমাদের এই উদ্যোগ।"আইন উপদেষ্টাবৃন্দ তাঁদের বক্তব্যে এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।উৎসবে পত্রিকাটির সংবাদকর্মী ও প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন:মোঃ আশিকুল ইসলাম হানিফ,সম্পাদক -সত্যের কন্ঠ। সিনিয়র রিপোর্টার: হায়দার আলী ও মোঃ জহিরুল ইসলাম সরকার, শাহনাজ শানু, দৈনিক ভোরের সময়। রিপোর্টার: মোঃ মোরশেদ আলম, মিস হেনা, ইতিমা মন্ডল এবং মোঃ ফারুক হোসেনফটো সাংবাদিক: মোঃ পলাশ হাওলাদার (যিনি পুরো আয়োজনের নজরকাড়া মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন)ফল উৎসবের শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির মৌসুমী ফল পরিবেশন করা হয়। চমৎকার এই আড্ডা ও ফল আস্বাদনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই