প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
ফকিরহাটে মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
অতনু চৌধুরী (রাজু), , বাগেরহাট ||
বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্য ঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৯' আগস্ট) দুপুরে উপজেলার মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্যঘের কর্মচারী আইয়ুব আলী খানের মরদেহ উদ্ধার করা হয়।নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জের ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। নিহত ব্যক্তি মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন।জানা গেছে, সকালে উপজেলার মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্যঘেরের কর্মচারী আইয়ুব আলী খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরবর্তীতে তাৎক্ষণিক ভাবে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান,মৎস্য ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে মৎস্য ঘেরে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই