প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
নীলফামারিতে প্রিপেইড মিটার বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ
মো: উজ্জ্বল , নিলফামারী প্রতিনিধি ||
নীলফামারিতে প্রিপেইড মিটার বাতিল সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ, মঙ্গলবার(১১ আগস্ট)। সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোব মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এবং বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাহী প্রকৌশলীর দপ্তর (নেস্কো) তে স্মারকলিপি প্রদান করেন। এ সময় অংশগ্রহণকারীরা প্রিপেইড মিটার বন্ধ শ্রমজীবী মানুষের উপর বাড়তি আর্থিক চাপ কমানো সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বক্তারা বলেন মিটারের শোষণ মূলক অতিরিক্ত চার্জ বন্ধ করতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। প্রিপেইড মিটারের অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া ডিমান্ড চার্জ সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। মিটারের মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পর প্রতি নিয়ত যে মিটার ভাড়া কাটা হচ্ছে তা বন্ধ করতে হবে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সুবিধার্থে বিদ্যুৎ ব্যবহারের প্রথম ৫০ ইউনিট থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিশেষায়িত স্বল্প ও সাশ্রয়ী রেট নির্ধারণ করতে হবে। বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত ভ্যাটের হার কমিয়ে জনগণের নাগালের মধ্যে আনতে হবে। নীলফামারী,বাসির সাধারণ মানুষ ও মেহনতি শ্রমিকদের কষ্ট লাগবো করতে এই যৌক্তিক দাবি গুলো অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। মিছিলে বক্তারা আরো বলেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। দ্রুত প্রিপেইড মিটার বন্ধের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই