প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
নীলফামারীতে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান
মো: উজ্জ্বল , নিলফামারী প্রতিনিধি ||
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার বংশবিস্তার রোধে নীলফামারীতে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।নীলফামারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে এবং ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট, রাজশাহী ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।র্যালিতে বিএনসিসির ক্যাডেটরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই