প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ১৪
মাহফুজুর রহমান, , মুরাদনগর (কুমিল্লা) ||
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজনকে মাদক সেবনের দায়ে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা যায়, গোপনসূত্রের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ মাসুদ, এস আই আব্বাস কবির, এএসআই মহসিন আলম, এএসআই তানজিদ, এএসআই কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স সহ ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিজানের বাড়িতে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পদুয়াদ এলাকার আদু মিয়া (৩২), সিয়াম (২০) ও মহসিন (২১)কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।অন্যদিকে মাদক সেবনের অভিযোগে ধামঘর ইউনিয়ন বিভিন্ন গ্রাম থেকে সায়েম (২০), জামাল হোসেন (৪৫), ইউসুফ (২০), আবুল কালাম টিটু (৫১), মাশরুফ (১৯), গোলাম মোস্তফা (২৪), রিয়াজুল (২৪), রতন চন্দ্র নট্ট (৪০) ও আমির হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অপরদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার নয়জনকে আদালতে পাঠানো হচ্ছে এবং তিনজন ইতোমধ্যে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন।মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই