প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
মোংলায় কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
অতনু চৌধুরী (রাজু) , বাগেরহাট ||
বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ। এ ঘটনায় সুমন শিকদার (৩৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।শুক্রবার (২১ আগস্ট) বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।থানা পুলিশ ও কিশোরীর পরিবারের দেওয়া সূত্র মতে জানা গেছে, গত রোববার (১৬ আগস্ট) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা শিপনের ভাগ্নি শাপলা তুলতে একই এলাকার একটি মাছের ঘেরে যায়। এ সময় মাছ দেওয়ার কথা বলে সুমন শিকদার তাকে ঘেরের বেড়িবাঁধের দিকে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর সুমন কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। ভয়ে কিশোরী ঘটনাটি পরিবারের সদস্যদের কাছে গোপন রাখে। পরবর্তীতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মামী বিষয়টি জানতে চান। একপর্যায়ে কিশোরী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির বিস্তারিত জানান। এরপর তার মামা শিপন বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।এ আটকের বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান জানান,মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন শিকদারকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর বাগেরহাট আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই