প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
চান্দিনায় ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
টি. আর. দিদার, , চান্দিনা (কুমিল্লা) ||
চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) দুপুরে মাদরাসার শিক্ষার্থী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা মহানবী (সা.)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিক সমাজ গঠনের আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার সভাপতি মাওলানা মো. নূরুল ইসলাম হেলালালী বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র আদর্শ কেবল ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর শিক্ষা বাস্তবায়ন জরুরি। একটি মানবিক ও সুশৃঙ্খল সমাজ গড়তে নতুন প্রজন্মকে মহানবীর সুন্নাহ ও চরিত্র থেকে শিক্ষা নিতে হবে।”মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস মাওলানা মো. মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মো. নুরুল ইসলাম।আরবি প্রভাষক মাওলানা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ হোসেন। এরপর হামদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করে দশম শ্রেণির ছাত্র আনিছুর রহমান, শাহ্ পরান এবং মাদরাসার সাংস্কৃতিক সংগঠন ‘আল-আমিন শিল্পীগোষ্ঠী’।শিক্ষকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ যুবায়ের আশরাফী, সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল কাদের, সিনিয়র সহকারী শিক্ষক মো. শামায়ুন কবির এবং মুহাদ্দিস মাওলানা মো. আলী আশরাফ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে ফাযিল দ্বিতীয় বর্ষের ছাত্র ইমাম হোসাইন, দশম শ্রেণির ছাত্র মুফতি শাহরিয়ার ও অষ্টম শ্রেণির ছাত্র আলফীমাহী।অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে আল-আমিন শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ নাতে রাসুল পরিবেশনায় পুরো মিলনায়তনে এক ভাবগম্ভীর ধর্মীয় আবহ সৃষ্টি হয়।সবশেষে দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মাহর শান্তি এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই