প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
লাকসামে জামায়াতের উদ্যোগে তিনশ শিশুর সুন্নতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি ||
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “সুন্নতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টায় লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এবং ১৪টি বুথের মাধ্যমে শিশুদের সুন্নতে খৎনা কার্যক্রম সম্পন্ন করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। অনুষ্ঠানে তিনি বলেন, “এত সাড়া পাবো আশা করিনি। ৫০০ জনের অধিক শিশুর জন্য চাহিদা পাওয়া গেছে। এর বিপরীতে আপাতত ৩০০ জন শিশুর জন্য আমরা আয়োজন করেছি। ভবিষ্যতেও আমরা মানবিক কাজ অব্যাহত রাখবো।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমির জয়নাল আবদীন পাটোয়ারী।কর্মসূচি সম্পর্কে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, “দুর্যোগে-দুঃসময়ে সবার আগে সবার পাশে ছিলাম। তারই অংশ হিসেবে ১৪টি বুথের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ডিভাইস ও কসমেটিক সার্জারি পদ্ধতিতে সুন্নতে খৎনা কার্যক্রম সম্পন্ন করছি।”আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।আয়োজকরা জানান, মানুষের সেবায় এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই