প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই বিএনপির সবচেয়ে বড় সম্পদ.. গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
ফয়জুল ইসলাম পলাশ ||
দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিকেই বিএনপির সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, “দলের মধ্যে ঐক্য থাকলে সরকার শক্তিশালী হবে, আর বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কুমিল্লার অগ্রগতিকেও কেউ থামিয়ে রাখতে পারবে না।”মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “পদ ইমপর্টেন্ট না, কাজ হলো ইমপর্টেন্ট। দলের নেতা একজনই, দলের চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নামেই শ্লোগান হবে। ভাইদের শ্লোগানটা এবার বন্ধ করেন।”তিনি আরও বলেন, “আজকে যদি কুমিল্লার বিএনপি ঐক্যবদ্ধ থাকে, সবাই ভালো থাকবে। আমরা দিনকে দিন পিছিয়ে যাচ্ছি। পদ অল্প কয়টা, এমপি অল্প কয়টা। সবাইকে তো পদে বসানো সম্ভব না।”জাকারিয়া তাহের সুমন বলেন, “অনেকগুলো শক্তির সঙ্গে লড়াই করে তারেক রহমান স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করছে। আপনারা যদি এক ও ঐক্যবদ্ধ থাকেন তাহলে সরকার থাকবে। এদেশে গণতন্ত্র থাকুক অনেকে চায় না। সাধারণ মানুষ অল্পতে ধৈর্য হারায়। কিন্তু আপনারা পাশে থাকলে আমরা তা মোকাবিলা করব।”তিনি বলেন, “আপনারা পাশে থাকলে কুমিল্লা বিভাগ হবে। দলের মধ্যে বিভেদ নয়, মিল-মহব্বত দরকার। দল আপনাকে কোনো না কোনোভাবে মূল্যায়ন করবে।”বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “আই হ্যাভ এ প্ল্যান- এটা তারেক রহমানের শ্লোগান। ব্যাংক খালি অবস্থায় আছে। বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধ চলছে। যে গ্যাসের জন্য আমরা প্রতি বছর ভর্তুকি দিই, গত ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে। তবে বিশ্বাস, তারেক রহমান ও আমাদের সরকার এই সংকট মোকাবিলা করবে।”তিনি আরও জানান, “সাধারণ মানুষের জন্য আমরা প্রতিটি শহরে ভবন করব। স্মার্ট সিটি করব। ছয় মাসের সরকার। সময় দিতে হবে। দল শক্তিশালী তো সরকার শক্তিশালী।”মন্ত্রী বলেন, “গত ১৬-১৭ বছর আমরা কথা বলতে পারি নাই। প্রতিষ্ঠাবার্ষিকী ঠিকমতো উদযাপন করতে পারিনি। পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা। দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না। আজকে অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি।”তিনি আরও বলেন, “যতবার দেশ সমস্যায় পড়েছে, ততবার জিয়া পরিবার এগিয়ে এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। একাত্তরের ২৬ মার্চ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে জাতি বিভ্রান্ত ছিল।”কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূঁঞা স্বপন প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই