প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
এসসিওর উন্নয়নে চীন-রাশিয়ার সমন্বিত নেতৃত্বের ওপর জোর
আন্তর্জাতিক: ||
কিরগিজস্তান সময় সোমবার বিকেলে বিশকেকে ২০২৬ সালের শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন।
প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেন, গত মে মাসে প্রেসিডেন্ট পুতিন চীনে সফলভাবে রাষ্ট্রীয় সফর করেছেন। আমরা কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চমান ও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছি এবং নতুন পরিস্থিতিতে চীন-রাশিয়া সহযোগিতা গভীরতর করার বিষয়ে ঐকমত্য অর্জন করেছি। দুই দেশের সংশ্লিষ্ট বিভাগগুলো সক্রিয়ভাবে তা বাস্তবায়ন করছে এবং ইতিমধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে। উভয় দেশের বিনিময় ও সহযোগিতা জোরালো উন্নয়নের গতি ধরে রেখেছে। আমার বিশ্বাস, আমাদের কৌশলগত নেতৃত্ব ও উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় চীন-রাশিয়া সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী হবে, পদক্ষেপ আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে শতবর্ষব্যাপী পরিবর্তন দ্রুতগতিতে এগোচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে অনিশ্চিত ও অনুমানাতীত উপাদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিভিন্ন দেশের জনগণের শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও জয়-জয় অর্জনের আকাঙ্ক্ষা পরিবর্তিত হয়নি। শাংহাই সহযোগিতা সংস্থা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও আঞ্চলিক উন্নয়ন প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। চীন রাশিয়াসহ সব পক্ষের সঙ্গে একযোগে সংস্থার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে, সংস্থাকে সুস্থিত ও দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়তা করতে এবং বৈশ্বিক শাসন সংস্কারে নেতৃত্ব দেওয়া ও সমতাভিত্তিক সুশৃঙ্খল বিশ্ব বহুমেরুকরণ এগিয়ে নেওয়ার শক্তিকে শক্তিশালী করতে ইচ্ছুক।
প্রেসিডেন্ট পুতিন বলেন, অস্থির ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মুখে রাশিয়া ও চীন ক্রমাগতভাবে সর্বাত্মক কৌশলগত সহযোগিতা গভীর করছে, সমতা, পারস্পরিক বিশ্বাস ও পারস্পরিক সমর্থন বজায় রাখছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দ্রুত বিকশিত হচ্ছে। রাশিয়া-চীন সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি আদর্শ উদাহরণে পরিণত হয়েছে।
রাশিয়া চীনের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখতে, বাণিজ্য, জ্বালানি, শিল্প, পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবং জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ করতে চায়, যাতে দুই দেশের সম্পর্ক ক্রমাগত নতুন সাফল্য অর্জন করে।
সব পক্ষের যৌথ প্রচেষ্টায় শাংহাই সহযোগিতা সংস্থা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, প্রভাবশালী, সক্রিয় ও দক্ষ আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। রাশিয়া ও চীনের উচিত শাংহাই সহযোগিতা সংস্থার মধ্যে সংহতি ও সহযোগিতা ক্রমাগত জোরদার করা এবং নেতৃত্বদানকারী ভূমিকা পালন করা।
রাশিয়া চীনের সঙ্গে জাতিসংঘ, ব্রিকস প্রক্রিয়া, জি-২০-সহ বহুপক্ষীয় প্রক্রিয়ার মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে এবং এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন সফলভাবে আয়োজনে চীনকে সমর্থন দিতে এবং বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি একসঙ্গে রক্ষা করতে ইচ্ছুক।
দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে আগ্রহের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়েও মতবিনিময় করেছেন।
বৈঠকের সময় চীনা নেতা ছাই ছি ও ওয়াং ই প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই