প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিশিষ্ট আলেম মাও. নুরুজ্জামান আর নেই
ফয়জুল ইসলাম পলাশ ||
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পূর্ব আড্ডা নিবাসী এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর আলীয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হযরত মাওলানা মো: নুরুজ্জামান আর নেই। আজ ৩রা সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে দ্বীনি শিক্ষা প্রদান এবং হাদিসের খেদমতে নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের তৌহিদী জনতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া প্রার্থনা করছেন। মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবার ও মাদ্রাসা সূত্র থেকে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই