প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
উত্তর বরুড়ায় একের পর এক ডাকাতি, কঠোর সতর্কবার্তা ও নিরাপত্তার আহ্বান
শামীমুল ইসলাম শামীম ||
আমাদের ৩ নং উত্তর খোশবাশ ইউনিয়নে যেভাবে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মানুষের ঘরবাড়ি, জানমাল ও শান্তিপূর্ণ জীবন কোনোভাবেই অপরাধীদের হাতে জিম্মি হতে পারে না। এই পরিস্থিতির দায় আমরা কেউ এড়িয়ে যেতে পারি না।আমি বরুড়া থানার ওসি মহোদয়ের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি—বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করুন। রাতের টহল বৃদ্ধি, সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং ডাকাতির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।একই সঙ্গে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও সম্মানিত মুরব্বিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এলাকায় কারা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত—তা সম্পর্কে তথ্য থাকলে আইন নিজের হাতে না তুলে দিয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানাচ্ছি।অপরাধীর কোনো দল নেই, কোনো পরিচয় নেই—অপরাধী মানেই অপরাধী।কারও রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত পরিচয় বিবেচনা না করে অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।আমাদের প্রত্যেকের চোখ-কান খোলা রাখতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, চলাফেরা বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।আমরা আতঙ্ক নয়, নিরাপদ সমাজ চাই।আমরা প্রতিশোধ নয়, আইনের শাসন চাই।আমরা চাই—আমাদের ইউনিয়নের প্রতিটি মানুষ নিরাপদে ঘুমাক, শান্তিতে বসবাস করুক।আসুন, দল-মত-নির্বিশেষে সবাই মিলে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই