প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ
মোঃ আমিনুল ইসলাম ||
দেশের রফতানি খাতের বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন রিফাইন্যান্স স্কিম’-এ অংশগ্রহণের লক্ষ্যে এক চুক্তিতে স্বাক্ষর করেছে এসবিএসি ব্যাংক।এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে এক সমঝোতা স্বারকে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।এ সময় এসবিএসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু আলম মহসিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই