প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
বরুড়ায় রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে বিশাল জসনে জুলুস
ফয়জুল ইসলাম পলাশ ||
বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। ৫ই সেপ্টেম্বর সকাল দশটায় রেজভীয়া দরবার শরীফের শাহজাদা শাহসুফী বদরুল আমিন রেজভী সুন্নী আলক্বাদেরীর নেতৃত্বে বরুড়া উপজেলা রেজভীয়া দরবার শরীফ শাখার আয়োজনে ও রেজভিয়া ঐক্য পরিষদের সৌজন্যে বরুড়া উপজেলা জুলুস কমিটির আহবায়ক আবদুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজভীয়া দরবার শরীফের খলিফা হযরতুল আল্লামা মুফতী নজরুল ইসলাম রেজভী, কুমিল্লা জেলা রেজভীয়া দরবার কমিটির সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম রেজভী, সাধারণ সম্পাদক ডাঃ গোলাম মোস্তফা রেজভী, কুমিল্লা মহানগর রেজভিয়া দরবার কমিটির সভাপতি আনোয়ার হোসেন রেজভী,বরুড়া উপজেলা রেজভীয়া দরবার শরীফের জুলুস কমিটির আহবায়ক মোঃ আবদুর রব রেজভী, বরুড়া উপজেলা রেজভীয়া দরবার কমিটির উপদেষ্টা আবদুল আউয়াল ভোলা রেজভী, সভাপতি মোঃ আবদুল কাদের রেজভী, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রেজভী, সহ সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ শাহ আলম রেজভী, এডভোকেট আলা উদ্দিন রেজভী, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম রেজভী সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।এদিন মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে বরুড়া ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য জসনে জুলুস বের হয়ে বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে এসে জসনে জুলুস টি শেষ হয়েছে এবং অনুষ্ঠানের প্রধান অতিথি রেজভীয়া দরবার শরীফের পীর শাহজাদা শাহসুফী বদরুল আমিন রেজভী সুন্নী আলক্বাদেরী দেশ জাতি ও মুসলিম উম্মাহ এর জন্য বিশেষ দোয়া শেষে তাবারুক বিতরনের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই