প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাণীনগরে সদায় কিনতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
মো: রায়হান আলী , নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর রাণীনগরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক হিন্দু ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭৫)নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোজাম্মেল হক মোজা স্থানীয়ভাবে কবিরাজি করার পাশাপাশি একটি মুদির দোকান পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু দোকানে জিনিসপত্র কিনতে গেলে দোকানের ভেতরে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়।ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্তকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোজাম্মেল হক মোজাকে আটক করে থানায় নিয়ে আসে।শিশুটির মা তার সন্তানের সঙ্গে এমন ঘটনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত মোজাম্মেল হক মোজা। তিনি বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে। আমি একজন বৃদ্ধ মানুষ, আমি এসব করতে পারি না। আমারও সন্তান-সন্ততি রয়েছে।এদিকে এলাকাবাসী বলছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুর সঙ্গে এমন জঘন্য কাজ করার সাহস না পায়।এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির বক্তব্য নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে প্রযোজ্য আইনে মামলা দিয়ে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের অভিযোগে কোনো ধরনের ছাড় নয় এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে আইন অনুযায়ী দোষী প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।ঘটনার বিস্তারিত তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই