প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরুড়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু
ফয়জুল ইসলাম পলাশ ||
কুমিল্লার বরুড়ায় পানিতে পড়ে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাড়ির পাশে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশু **কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান**।স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলার সময় কোনো একপর্যায়ে দুই শিশু পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে পানিতে দেখতে পান। উদ্ধার করে দ্রুত বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই