প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে ঘোরাফেরা, ৬ কিশোর আটক
মোঃ কামরুজ্জামান সেন্টু,, শাহরাস্তি (চাঁদপুর) ||
চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৬ কিশোরকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেহের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও জাকির হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।আটক কিশোররা হলো—মামুন, লিটন, সাজ্জাদ হোসেন, আজম, নাদিম ও মেহেরাজ হোসেন সিয়াম।ওসি জানায়, জিজ্ঞাসাবাদে রাতে ওই এলাকায় ঘোরাফেরার বিষয়ে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি।পরে তাদের অভিভাবকেরা থানায় এসে ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা করবে না মর্মে আশ্বস্ত করেন।এছাড়া থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই