প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরুড়ায় জলাবদ্ধতা নিরসনে খালের বর্জ্য অপসারণ কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও
মোঃ শরীফ উদ্দিন ||
কুমিল্লার বরুড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে লক্ষ্যে খালের বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আসাদুজ্জামান রনি। মঙ্গলবার বেলা ১২টায় বরুড়া পৌরসভার সদর বাজার থেকে বিভিন্ন অংশের খালে দীর্ঘদিন যাবত ময়লা ও বর্জ্য স্তুপের ফলে পয়নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থা সৃষ্টি হয়, যার কারনে বরুড়া সদর বাজারের বিভিন্ন গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো, জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে বরুড়া পৌরসভার উদ্যোগে কলেজ রোড মালিবাড়ী ব্রীজ সংলগ্ন খাল থেকে বাজার মুখি খালগুলি থেকে ভেকু মেশিন দিয়ে বর্জ্য ও ময়লা অপসারণের মাধ্যমে খাল খননের উদ্যোগ গ্রহণ করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক আসাদুজ্জামান রনি। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মহসিনুর রহমান খান, পৌরসভা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পৌরসভার প্রধান সহকারি ছগির হোসেন, পৌরসভা প্রকৌশলী মিজানুর রহমান, বাজার পরিদর্শক মোঃ শাহজাহান, সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার পৌরবাসীর উদ্দেশ্যে বলেন বরুড়া বাজারের বিভিন্ন অংশের খাল গুলোতে ময়লা ও বর্জ্য পালানোর ফলে স্তুপ আকারে বর্জ্য জমাট বাঁধায় পয়নিষ্কাশন ব্যবস্থা অনেকটা বন্ধ হয়ে গেছে। তাই পৌরসভার পক্ষ থেকে আজকে বর্জ্য প্রসারণ এর মধ্য দিয়ে পুনরায় খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন খালে বাসা বাড়ি থেকে শুরু করে যারা খালে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে আইন করতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই