প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি ||
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নিহত হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।বারোবাজার রেল স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এলাকাবাসী বলছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন। তাকে অনেকবারই বারোবাজারে ঘুরতে দেখা গেছে। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই