প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত
মো: মাঈন উদ্দিন মুন্সি , চাঁদপুর প্রতিনিধি ||
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর ( বুধবার) সকাল ১০ টা ৩০ মিনিটে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভাটিতে আদালতের সমন্বয়হীনতার অভিযোগ তুলে জেলায় তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শামসুল ইসলাম মন্টু। সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন তালুকদার (ফয়সাল)। আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও আদালতের সঙ্গে সমন্বয় হীনতার বিষয়টি নিয়ে আলোচনা হয়। অতঃপর সবাই চাঁদপুর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিনিয়র অফিসিয়াল আদালতে এক এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু বলেন আইনজীবীগণের সঙ্গে সংশ্লিষ্ট আদালত গুলোর সমন্বয়ে হীনতা ও পেশাগত বিভিন্ন বিষয়ে অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই